বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান, কনে কে?

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর শামীম হাসান সরকার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজের বাসায় পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।
বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শামীম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, শুভেচ্ছায় ভরে ওঠে তার টাইমলাইন।
জানা গেছে, শামীম হাসান সরকারের স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। কয়েক মাস আগে তাদের পরিচয়, যা পরে প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়। পরিবারের সম্মতিতে সম্পন্ন হয়েছে তাদের এই শুভ পরিণয়।
আফসানার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে। প্রোফাইল পিকচারে রয়েছে বিয়ের ছবিও।
অভিনয়ের পাশাপাশি শামীম হাসান সরকার ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণের জন্যও বেশ জনপ্রিয়। তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী, ভক্ত এবং অনুরাগীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

