বিয়ে করলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান, পাত্রী কে?

অনুরাগীদের চমকে দিয়ে নতুন বছরের শুরুতেই ফের বিয়ে করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রীর নাম রোজা আহমেদ। তাহসান পত্নী একজন জনপ্রিয় মেকওভার আর্টিস্ট এবং সফল উদ্যোক্তা।
শনিবার (০৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহুর্তের ছবি। এরপর থেকেই নেটিজেনরা অবাক হয়ে যান তাহসানের বিয়ের খবরে।
জানা গেছে, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ছাত্রী ছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।
এছাড়া পড়াশোনা শেষ করে রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান খান। এরপর ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

