বিশৃঙ্খল অবস্থায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্যা প্রেসে এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে ডিএমপি কমিশনার বলেন, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ করেছে পুলিশ।
ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে শেখ মো: সাজ্জাত আলী বলেন, নগরবাসীর মতামত নিয়েই দেওয়া হবে পুলিশি সেবা।

রাজধানীর ট্রফিক ব্যবস্থায় জোর দেয়া হয়েছে বলে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় রয়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

