বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ভাই-বোনদের তালিকা হচ্ছে: সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান সমন্বয়ক সারজিস আলম। রবিবার (১৮ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
সারজিস ফেসবুক পোস্টে লিখেছেন, শহীদ ভাইদের লিস্ট করছি আমরা ৷ কেউ যেন বাদ না পরে তাই বারবার লিস্ট রি-চেক করা হচ্ছে ৷ বৈষম্যবিরোধী আন্দোলনের সাঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলো এমন সকলে আমাদের তালিকাভুক্ত হবে। তিনি যে ধর্মের,বয়সের, পেশার বা এলাকার হোক না কেনো৷ তবে অবশ্যই আন্দোলনকারী হতে হবে।
তিনি আরো লিখেছেন, সারা বাংলাদেশে আপনাদের পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে তাদের তথ্য উল্লেখ করুন। তালিকায় আমার কোনো শহীদ ভাই-বোন যেনো বাদ না পড়েন ৷
নাম, অস্থায়ী-স্থায়ী ঠিকানা, মা/বাবা (না থাকলে ভাই/বোনের ফোন নম্বর), এনইডি/রেজিস্ট্রেসন কার্ড নম্বর উল্লেখ করতে বলেন সারজিস ৷
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

