বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, তরুণীসহ আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইমরান হোসেন (২২), আশাফ উদ্দিন বাবু (২২), আনতা মীম (২১), আসিফ (২৪), মাসুদ (২৪), আফছার উদ্দিন বাবু (২৪) ও আল আমিন (২৪)।

আহত অবস্থায় আল আমিন গণমাধ্যমে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যাত্রাবাড়ী জোন সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে আমাদের একজন সহ-যোদ্ধার ওপর হামলা করা হয়। এ বিষয়ে জবাবদিহিতা চাইতে সংগঠনের প্রধান কার্যালয়ে এলে তখন তারা আমাদেরকে প্রতিহত করতে নাইম নামের এক ব্যাক্তিকে পাঠায়। সে এসে আমাদেরকে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল এগুলো বলে ট্যাগ দেয়। ওই আমাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অনেকক্ষণ পর আমরা পরিবেশ শান্ত করি। এরপর সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি, আনাফ, হৃদয়সহ যারা বর্তমান কমিটির সমন্বয়ক আছেন, তারা আসেন। এসে আমাদের কথা শোনার সময় তারা চার্জ করতেছিল। ওই সময় তাদের নেতৃত্বে আবারও আমাদের ওপর আবার হামলা করা হয়। এসময় ৭ শিক্ষার্থী আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

