ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি অপূর্ব গ্রেফতার

রাজধানীর প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেরুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি সরণি সড়কে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) নামের এক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী ইসমাত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই রাজধানীর বাড্ডা থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃতর ইব্রাহিম আনছারি অপূর্ব ওই মামলার সন্দেহভাজন আসামি।
বাড্ডা থানা পুলিশ জানায়, তদন্তাধীন এই মামলায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

