ভারতে পাচারকালে সীমান্ত থেকে ৮৯৫ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮৯৫ কেজি ইলিশ জব্দ বিজিবি (করেছে বর্ডার গার্ড বাংলাদেশ)। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ইলিশগলো ভারতে পাচার হচ্ছিলো।
বুধবার (১১ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলামের করা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম মো: জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুমিল্লার বুড়িচংয় উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচার করার জন্য ইলিশের একটি বড় চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। পরে বিওপির হাবিলদার মো: মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টিম অভিযান পরিচালনা করে ভারতে পাচারকালে ৩১টি ককশিটের বাক্স ভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আরেকদিকে বুধবার সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো: হাফিজুর রহমান সংবাদ পান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। পরে বাংলাবাজার বিওপির সুবেদার মো: আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টিম সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

