ভারতের সঙ্গে টক্কর দিয়ে টিকতে পারবে না বাংলাদেশ : দিলীপ ঘোষ

বিশেষ সংবাদ

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা দিলীপ ঘোষ বলেছেন, “ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশ টিকতে পারবে না। চারদিক ঘিরে থাকা দেশটি আকাশ, জল ও বাণিজ্যে ভারতের ওপর নির্ভরশীল।”

রোববার (১৮ মে) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। বলেন, ‌“আমরা যখন পাকিস্তানের মতো শক্তিধর দেশের সঙ্গে টক্কর নিতে পারি, তখন বাংলাদেশ কোন ছাড়! তারা ভারতের বিরুদ্ধে দাঁড়ালে সমস্যায় পড়বে, এটা তাদের বোঝা উচিত।”

- Advertisement -

সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT) বাংলাদেশের আমদানির ওপর সীমিত নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি তৈরি পোশাকসহ নির্দিষ্ট কিছু পণ্য শুধু নব সেবা (Nhava Sheva) ও কলকাতা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। স্থলবন্দর দিয়ে এসব পণ্যের প্রবেশ নিষিদ্ধ।

নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে, ফলমিশ্রিত পানীয়, কার্বোনেটেড ড্রিংকস, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তুলা ও সুতার বর্জ্য, প্লাস্টিক ও পিভিসি পণ্য (শিল্পজাত কাঁচামাল ছাড়া), কাঠের আসবাবপত্র ইত্যাদি।

- Advertisement -

এই নিষেধাজ্ঞা বিশেষভাবে প্রযোজ্য হয়েছে ভারতের চ্যাংরাবান্ধা, ফুলবাড়ী, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম সীমান্তস্থল বন্দরগুলোতে। তবে মাছ, এলপিজি, ভোজ্যতেল, পাথরচূর্ণ—এই জাতীয় প্রয়োজনীয় পণ্য নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে ভারত হয়ে যাওয়া রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

এই নিষেধাজ্ঞা এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস চীনে দেওয়া এক বক্তৃতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘সমুদ্রবিচ্ছিন্ন এলাকা’ হিসেবে বর্ণনা করেন। তার এই বক্তব্য ভারতের পররাষ্ট্র মহলে সংবেদনশীল প্রতিক্রিয়া তৈরি করেছে

- Advertisement -

দিলীপ ঘোষের মন্তব্য অনেকটা এই বক্তব্যের প্রতিক্রিয়ায়ও এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও কড়া রাজনৈতিক বক্তব্যকে অনেকেই দেখছেন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার ইঙ্গিত হিসেবে। বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক অবস্থান ও মন্তব্যে কিছুটা টানাপোড়েন স্পষ্ট হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...