ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী নাঈম গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নাঈম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাঈম সরকার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। আগের সরকারের ছত্রছায়ার উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মো: নিপুনের সহযোগী হিসেবে তার ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম কররেছিলেন বলে জনা যায়।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় নাঈম সরকার এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে সঙ্গে জড়িত ছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। নাঈমের বাবা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। আসামি নাঈম গতকাল তার ভাগ্নির বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভালুকা চেয়ারম্যান বাড়িতে আসেন। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নাঈম সরকারকে স্কয়ার মাস্টারবাড়ি হতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রাতেই ভালুকা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

