‘মঙ্গল’ নয়, এবার ‘আনন্দ’: বদলে গেল বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম

বছরের পর বছর ধরে বাংলা নববর্ষ মানেই ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে যে বর্ণাঢ্য আয়োজনটি ঢাকাবাসীর হৃদয়ে গেঁথে আছে, সেই ঐতিহ্যের নাম এবার বদলে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে পয়লা বৈশাখে আয়োজিত এই শোভাযাত্রার নতুন নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ ১৪৩২ ও পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরা হয়।
চারুকলা অনুষদ জানায়, “শোভাযাত্রাটি প্রথম যাত্রা শুরু করেছিল ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে। পরবর্তীতে নব্বই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে অমঙ্গলকে প্রতিহত করে মঙ্গলের আহ্বান জানানোর বার্তা নিয়ে এটি পরিচিতি পায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে।”
২০১৬ সালের ৩০ নভেম্বর, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে, যা ছিল বাঙালির জন্য এক ঐতিহাসিক অর্জন।
নতুন নামকরণ ঘিরে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, “নাম বদল হলেও মনের মঙ্গলবোধই সবচেয়ে জরুরি”, আবার কেউ মনে করছেন—”ঐতিহ্যের সঙ্গে নাম পরিবর্তন ঠিক মেলেনা।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

