মদনে অস্ত্র ও ইয়াবাসহ মাদককারবারি আটক

নেত্রকোনার মদনে যৌথ অভিযানে দেশিয় অস্ত্র ও ২৪৩ পিস ইয়াবাসহ মো: নূর আহম্মদ (৩০) নামের এক মাদককারবারিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (০২ নভেম্বর) ভোরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নূর আহম্মদ শাহপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে।
জানা গেছে, নূর দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মতো আজ ভোরেও তার নিজ বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেয়। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নূর আহম্মদকে আটক করে। এ সময় তার নিকট থেকে দেশিয় অস্ত্র, ২৪৩ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামা জব্দ করে। পরে নূর আহম্মদকে মদন থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মদনে অস্ত্র ও ইয়াবাসহ মাদককারবারি আটক বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাংশ কুমার দে জানান, আটককৃত নূর আহম্মদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

