মব জাস্টিস কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না: উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস গ্রহণযোগ্য নয় এবং কোনও সমাধানও আনবে না। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে করা এক পোস্টে এ কথা বলেছেন তিনি।
নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণপিটুনিতে দুই জনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা উচিত বলে মনে করেন এ উপদেষ্টা।
তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢালাওভাবে ‘বহিরাগত’ নিয়ন্ত্রণ সম্ভব নয়, তা উচিতও নয়। এখানে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বিঘ্ন না ঘটে। একসঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসর যাতে উন্মুক্ত থাকে এবং জনগণের সাথে বিশ্ববিদ্যালয়ের মিথস্ক্রিয়ারও একটি সুযোগ থাকে। ‘বহিরাগত’ জনগণের কাছ থেকে ঢাবি ক্যাম্পাসে ট্রাফিক নিয়ন্ত্রণ অতি জরুরি।
নাহিদ বলেন, দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিগত বছরগুলোতে যারা ছাত্র-ছাত্রীদের ওপর নির্যাতন চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত মামলা হওয়া উচিত।
এ উপদেষ্টা আরো বলেন, সন্ত্রাসী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে উত্তেজিত মব জাস্টিসকে নিয়ন্ত্রণ সম্ভব হবে না। তবে শিক্ষার্থীদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

