ময়মনসিংহ সদরে লাগেজে মিলল বিশ্ববিদ্যালয়ছাত্রের খণ্ডিত মরদেহ

ময়মনসিংহ সদরে একটি লাগেজ থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের শরীরের ৩টি খণ্ড ও পাশ থেকে বিচ্ছিন্ন মাথাসহ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মনতলা সেতুর নিচে সুতিয়া নদীতে পড়ে থাকা একটি লাগেজ থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সৌরভ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা গরু চরাতে এসে ব্রিজের নিচে সুতিয়া নদিতে একটি লাগেজ ও পাশে কাগজে মোড়ানো রক্তাক্ত মাথা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ময়মনসিংহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি লাগেজ থেকে শরীরের তিনটি খণ্ড ও পাশ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ওই শিক্ষর্থীকে হত্যার পর লাগেজে তার মাথা ছাড়া মরদেহ ভরে ব্রিজের ওপর থেকে পানিতে এবং পলিথিন ব্যাগে মোড়ানো মাথাটি পাটখেতের কাছে ফেলে দেয় ঘাতকরা।
তিনি আরও জানান, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ কোতোয়ালি মডেল থানা পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

