ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে ২ যাত্রীর মৃত্যু

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে ২ যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) ভোর ৬টার দিকে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ব্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সিএনজির চালক মো: আব্দুল হালিম। তিনি ত্রিশাল উপজেলার বইলর এলাকার মো: আমির উদ্দিন মণ্ডলের ছেলে।
ময়মনসিংহে ট্রাকচাপায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ কামাল আকন্দ জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডুরা এলাকায় ময়মনসিংহগামী একটি বেপরোয়া গতির ট্রাক বিপরীতমুখী একটি সিএনজিকে চাপা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ২ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

