ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

বিশেষ সংবাদ

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মো: ইকবাল হোসেন (২২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা সাদেক গুরুতর আহত হন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী বাজারের একটি দোকানে ছেঁড়া টাকা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন উপজেলার দিগারকান্দা এলাকার সাদেক মুন্সীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাঝিয়ালী বাজারে সাদেক মুন্সির মনোহরি দোকানে সিগারেট কিনতে যায় নগুয়া গ্রামের ফারুক মিয়া। দোকান থেকে সিগারেট কিনে একটি ছেঁড়া ১০ টাকার নোট দেয় দোনদার ইকবালকে। পরে ইকবাল ছেঁড়া টাকাটি বদলিয়ে দিতে বলে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক তার ছোট ভাই পারভেজকে ডেকে আনেন দোকানে।

- Advertisement -

পরে পারভেজ এসে ইকবালকে ছুরিকাঘাত করে। এ সময় ইকবালের বাবা সাদেক মুন্সি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।। এসময় ঘটনাস্থলেই মারা যায় ইকবাল। আর গুরুতর আহত অবস্থায় সাদেক মুন্সিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার করা হয়।

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে পারভেজ ও তার ভাই ফারুককে এখনও আটক করা যায়নি। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

- Advertisement -

তিনি আরও জানান, নিহত ইকবালের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...