ময়মনসিংহের তারাকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দায় ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো মোছা: নাজমুন নাহার (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কামারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার তারাকান্দা উপজেলার মাসকান্দা এলাকার মো: আব্দুল হেলিম মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুন নাহার বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে নাজমুনকে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।
ময়মনসিংহের তারাকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওয়াজেদুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

