ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় জান্নাত আরা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা থেকে ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা নামক এলাকায় এ দুঘটনাটি ঘটেছে।
নিহত জান্নাত আরা ভালুকা উপজেলার মেঞ্জেনা গ্রামের মো: জুলহাস উদ্দিনের মেয়ে। শিশু জান্নাত নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু জান্নাত আরা তার চাচা মো: এমরান মিয়ার সঙ্গে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ভরাডোবা থেকে ঘাটাইলগামী সড়কের উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়।

এতে জান্নাত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম বলেন, শিশুর মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

