“মাথায় কাফনের কাপড় বেঁধে গণ-মিছিলে নামছে কারিগরি শিক্ষার্থীরা”

মাথায় কাফনের কাপড় বেঁধে ৬ দফা দাবিতে সারাদেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এই প্রতীকী গণমিছিল অনুষ্ঠিত হবে।
কারিগরি ছাত্র আন্দোলন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এক সময়কার ‘৮৭ সালের কাফন আন্দোলনের’ স্মৃতি জাগানিয়া এই মিছিল নতুন করে নাড়া দিচ্ছে দেশের শিক্ষা ও প্রশাসন ব্যবস্থাকে।
এই কর্মসূচি আসছে এমন এক সময়, যখন কারিগরি শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বুধবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় আশানুরূপ ফল না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় এ ঘোষণা আসে।

কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগে অনিয়ম বাতিল ও সংশ্লিষ্টদের অপসারণ, ডিপ্লোমা কোর্সে বয়সসীমা নির্ধারণ এবং মানসম্পন্ন কারিকুলাম চালু, ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত চাকরির পদে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, কারিগরি শিক্ষাবহির্ভূত নিয়োগ নিষিদ্ধ এবং শূন্য পদে উপযুক্ত নিয়োগ নিশ্চি, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠন ও সংস্কার কমিশন স্থাপন ও উচ্চশিক্ষা নিশ্চিতে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং নতুন কলেজে ভর্তি নিশ্চিত।
গত বুধবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সংহতি জানিয়ে সারা দেশে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
তাদের দাবি— পদবি নয়, চাওয়া শুধু স্বীকৃতি। মর্যাদার লড়াইয়ে কারিগরি শিক্ষার প্রতি অবহেলার অবসান চাই। আজকের এই কাফনের মিছিল শুধু প্রতীক নয়, এটি একটি সাহসী বার্তা—“আমরা থামবো না, যতদিন না আমাদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

