মাদারীপুরে পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, দালাল আটক

মাদারীপুরে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এমদাদ হাওলাদার নামের এক দালালকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
]আটককৃত এমদাদ হাওলাদার (৫০) মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে।
জানা গেছে, মাদারীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠছে একটি দালালচক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে ওই পাসপোর্ট অফিসে অভিযান চালায় দুদক। এসময় পাসপোর্ট অফিসের সামনে গোপনে এক ব্যাক্তির কথোপকথন ভিডিও করেন দুদকে কর্মকর্তারা। পাসপোর্ট করে দেওয়ার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন এমদাদ হাওলাদার নামের এক দালাল। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তার স্ত্রীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
দুদকের মাদারীপুরের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, পাসপোর্ট অফিসে হয়রানি বন্ধে এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

