মানবিক করিডর নিয়ে সরকার অন্ধকারে রেখেছে দেশবাসীকে: মেজর হাফিজ

মানবিক করিডর ইস্যুতে সরকার জনগণকে অন্ধকারে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “মানবিক করিডর নিয়ে কোনো স্বচ্ছতা নেই। মানুষ জানেই না আসলে কী হচ্ছে, কী সিদ্ধান্ত হয়েছে বা হতে যাচ্ছে।”
মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, “মানবিক করিডর জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। অথচ জনগণের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়া সরকার নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, যেন ইচ্ছে করে সবাইকে অন্ধকারে রাখা হচ্ছে।”
এসময় তিনি আরও বলেন, “আগামী দিনে পানিবণ্টন চুক্তি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, তা নিশ্চিত করতে হবে পরবর্তী সরকারকেই। ভারত সরকার এখন নড়েচড়ে বসেছে—কারণ তারা দেখছে, ন-বাংলাদেশ বাধ নির্মাণ প্রকল্পে এগিয়ে আসছে।”
নেতৃত্বহীনতা আর গোপন চুক্তির অভিযোগ তুলে বিএনপির এই সিনিয়র নেতা সরকারের কঠোর সমালোচনা করেন। তাঁর দাবি, “এই সরকার দেশের স্বার্থ নয়, বরং অন্যের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

