মানুষমাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না : ড. মুহাম্মদ ইউনূস

অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মানুষমাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না। শ্রমিক হলো বিপথে চলে যাওয়া। এইটা মানুষের পথ না, মানুষের পথ হলো সৃষ্টি করা। নিজের মনের মধ্যে যা আছে সেটি সৃষ্টি করা, অন্যের হুকুমে কোনোকিছু সৃষ্টি করা না। এটাই তফাত।
বুধবার (০১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেছেন, মানুষমাত্রই উদ্যোক্তা। বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ এবং সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগাতে হবে’। এই মেলা পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হতে যাচ্ছে। এই মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
এ সময় উদ্যোক্তা তৈরির লক্ষে সারা দেশের উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়ে ড. ইউনূস বলেছেন, এর জন্য অর্থ প্রয়োজনে সরকার দেবে।
দেশের প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১ প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিতে চলেছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো: পাকিস্তান, হংকং, ভারত, সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

