মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা হবে না: আইজিপি

গত ৫ আগস্টের পর মিথ্যা মামলাসহ মামলা বাণিজ্য চলছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, সাধরণ মানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে, গত ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিহারে গ্রেফতার করা যাবে না।
বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি কাউকে মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেফতার করা যাবে না। সাধারণ জনগণের সঙ্গে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বলে মনে করেন আইজিপি বাহারুল আলম। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

