মিনারুল হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার (০৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের শুনানি শেষে এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৬ মে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক মেয়র ডা. আইভীকে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পারিবারিক বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গ্রেপ্তারের সময় তিনি পুলিশের সঙ্গে ভোররাতে যাওয়ার পরিবর্তে দিনের আলো ফুটে উঠলে যাবেন বলে জানান। পরে সকাল সাড়ে ৫টার দিকে পুলিশের গাড়িতে করে থানার উদ্দেশে রওনা দেন তিনি।
উল্লেখ্য, আইভীর গ্রেপ্তারের খবরে এলাকায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল চুনকা কুটিরে প্রবেশ করলে এ ঘটনার সূচনা হয়। এরপর স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা আইভীর বাড়ির দিকে যাওয়ার চারটি সড়কে বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যান ফেলে অবরোধ গড়ে তোলেন।
এছাড়া আশপাশের মসজিদে মাইকিং করে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের চুনকা কুটিরের সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। রাতভর চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

