মিয়ানমারের ১২৩ বিজিপি সেনার বিপরীতে দেশে ফিরলেন ৮৫ বাংলাদেশি

মিয়ানমারের রাখাইনের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপি ও সেনার ১২৩ সদস্যকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। এদের বিনিময়ে দেশটির বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মিয়ানমারের জলসীমা থেকে দেশ বেসরকারি একটি জাহাজে করে ৮৫ বাংলাদেশি কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার (বিআইডব্লিউটিএ) ঘাটে ফিরে এসেছেন। এরপর বেলা সাড়ে ১১ টার পর হস্তান্তর প্রক্রিয়া শেষে একই জাহাজযোগে মিয়ানমারের বিজিপি-সেনা সদস্যদের’কে ফেরত পাঠানো হয়। তাদের মিয়ানমারের জলসীমায় অবস্থান করা দেশটির জাহাজে ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আতাউল গণি ওসমানী জানান, আজ সকাল সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তায় মিয়ানমারের বিজিপি-সেনার ১২৩ সদস্যকে বাসযোগে নিয়ে আসা হয় শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে। এসময় এই ঘাটটিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। এরপর বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে মিয়ানমার থেকে কারাভোগ শেষে ফেরা বাংলাদেশিদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

