মুন্সিগঞ্জে নৌকা প্রার্থীর সমর্থককে গুলি, আহত ১

মুন্সিগঞ্জে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যা ও আহত হয়েছে ১ জন। মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে গুলি করে হত্যা ও আরেকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মো: ফয়সালের সমর্থকদের বিরুদ্ধে।
গতকাল বুধবার (৩ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের নৌকার ক্যাম্পে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ডালিম নামের নৌকার সমর্থক গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় তাৎক্ষনিক ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নৌকার আরেক সমর্থক সোহেলকে পিটিয়ে আহত করা হয়েছে।
মুন্সিগঞ্জে নৌকা প্রার্থীর সমর্থককে গুলি, আহত ১ এ ঘটনার বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

