মুন্সীগঞ্জ সদরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরে শ্বশুরবাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহত সামিয়া আক্তার মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জননগর এলাকার মালেশিয়া প্রবাসী কামাল বেপারী স্ত্রী।
নিহত সামিয়ার মা শিরিনা বেগম বলেন, খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে দেখি আমার মেয়ে অন্ধকার ঘরে পড়ে আছে। তার আশেপাশে কেউ নেই। আমার মেয়ে সামিয়াকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করে তাল লাশ ফেলে রেখে গেছে তার শাশুড়ি ও ভাসুর। সামিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিভিন্ন সময় সামিয়ার পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করতো তার শ্বশুর বাড়ির লোকজন। সামিয়ার স্বামী মালেশিয়ায় থাকে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিহতের পরিবার দাবি করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সজিব দে জানান, নিহতের মরদেহ ল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

