মুন্সীগঞ্জে পুকুর খননের সময় মিলল বিষ্ণু মূর্তি

মুন্সীগঞ্জে পুকুরের মাটি খননকালে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মে) দুপুর ১টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের পুকুরের মাটি খননকালে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্থে ১৭ ইঞ্চি।।
মুন্সীগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি রিতু বলেন, উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের একটি পুকুরের মাটি খনন করছিল শ্রমিকরা। পরে দুপুর ১টার দিকে শ্রমিকরা মাটি খনন করার সময় ওই মূর্তিটি দেখতে পান।
এরপর শ্রমিকরা পুকুরের মালিক সোহেল শেখকে বিষয়টি জানালে তিনি মূর্তি পাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনক জানান। পরে ঘটনাস্থলে গিয়ে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মূর্তিটি টঙ্গীবাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। আমরা উপজেলা নির্বাচনের কাজে ব্যস্ত আছি। এই কারণে ওজন দৈর্ঘ্য ও প্রস্থ মাপা হয়নি। তবে আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি ওজন হবে মূর্তিটির। মূর্তিটি ট্রেজারিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

