মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় মো: ইব্রাহিম সরকার (৫৫) নামের এক পথচারীর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে চালক মাহাবুবও (২৮) আহত হয়েছেন। বুধবার (০৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সরকার উপজেলার ভিটিকান্দি এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। আহত মাহাবুব ওই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দী এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

