মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি ট্রাকের চাপায় সুইজারল্যান্ড প্রবাসীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিমেন্টবাহী দুটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো: মিজানুর রহমান (৪০) নামে এক সুইজারল্যান্ড প্রবাসী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (০৭ জুন) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কে বাঘড়া বরিবরখোলার খান বাড়ির এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মিজানুর রহমান ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের বাসিন্দা ও সুইজারল্যান্ড প্রবাসী ছিলেন। ১ মাস আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি। শনিবার (০৮ জুন) নিহত মিজানুর রহমানের বিদেশে যাওয়া কথা ছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে দোহারে যাওয়ার পথে ওভারটেকিং করার সময় দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে ১টি মোটরসাইকেল।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো: মিজানুর রহমান টনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় মোটরসাইকেল চালক মো: আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি ট্রাকের চাপায় সুইজারল্যান্ড প্রবাসীর মৃত্যুর বিষয়ে বাঘড়া ক্যাম্পের ইনচার্জ মো: সেকান্দর হোসেন জানান, অন্য গাড়িকে সাইড দিতে গেলে দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মিজানুরের মরদেহ শ্রীনগর থানা পুলিশের হেফাজতে রয়েছে। সিমেন্টবাহী ট্রাক দুটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাক দুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

