মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ কিশোর

মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আলিফ নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার (০৫ মে) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতুর ১ম পিলারের ঢালে নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো: আলিফ (১৭) উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের প্রবাসী মো: ফয়সাল প্রধানের ছেলে। সে ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে চলতি বছর (এসএসসি) পরীক্ষা দিয়েছে।
নিখোঁজ আলিফের নানা আলী আহম্মেদ জানান, আলিফ সাঁতার জানতো না। আজ বেলা ১১টার দিকে তার ৭-৮ জন বন্ধুর সঙ্গে মেঘনা নদীর সেতুর নিচে গোসল করতে নামে আলিফ।
পরে গোসল করার সময় নিখোঁজ হয় আলিফ।
এ ব্যাপারে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো: রিফাত মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

