মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ছাতিয়ানতলী এলাকার মো: আলালউদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো: তুহিন (১৭)। তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণীতে ও নয়ন শ্রীনগর উপজেলার একটি স্কুলের ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন।
নিহত নয়নের নানা শাহ আলম ফকির জানান, গতকাল বিকেলের দিকে তারা মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। পরে পথে মধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বলে খবর পাই। এরপর তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মুজাহিদুল ইসলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

