যশোরের বেনাপোলে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

যশোরের বেনাপোলে স্বামীর বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সোনিয়া খাতুন মায়া (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বেনাপোল সীমান্তের বাহাদুরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত সোনিয়া খাতুন রাঙামাটি জেলার বরকল থানাধীন আমতলী গ্রামের মো: আব্দুল আউয়াল চৌধুরীর মেয়ে এবং বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের মো: নাজমুল হোসেনের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ মাস আগে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় নাজমুল হোসেন ও সোনিয়া খাতুনের। বিয়ের বেশ কয়েক মাস পরে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে নাজমুল হোসেন বিদেশে পাড়ি জমায়।
স্বামী নাজমুল প্রবাসে যাওয়ার পর থেকে প্রায়ই শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে সংসারে বাকবিতন্ডা চলে আসছিল গৃহবধূ সোনিয়ার। তারই ধারাবাহিকতায় শনিবার ভোরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে গৃহবধূ সোনিয়া।
যশোরের বেনাপোলে গৃহবধূর আত্মহত্যার বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, নিহত সোনিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

