যশোরের মনিরামপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

যশোরের মনিরামপুরে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) দুপুরে মনিরামপুর উপজেলার বারপাড়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। নিহতরা হলো, ওই গ্রামের মো: শহিদুল ইসলামের মেয়ে সামিয়া (৫) ও ছেলে সাবিদ (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বারপাড়া গ্রামের শেখপাড়ায় মসজিদের অদূরে শিশু সামিয়া ও সাবিতকে খেলা করতে দেখেন এক মুসল্লি। তিনি তাদের ২ জনকে বাড়ি যেতে বলেন। নামাজ শেষে বেরিয়ে শোনেন তাদের ২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তাদের বাবা-মা পুরো এলাকায় খোঁজাখুঁজি করেও পায়নি। পরে তাদের বাবা শহিদুল ইসলাম পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় মেয়ে সামিয়াকে ভেসে থাকতে দেখেন। তাকে উঠাতে গিয়ে ছেলে সাবিতকেও ডুবন্ত অবস্থায় পান।

এরপর তাদের উদ্ধার করে পাশের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুজন শিশুকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে ২ সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন শহিদুল ইসলাম, তার স্ত্রীসহ প্রতিবেশীরা।
যশোরের মনিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

