যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন মোদি: দুদু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ( জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশকে নিয়ে চারদিকে ষড়যন্ত্র চলছে। নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতিয়ালি করে বেড়াচ্ছেন। তবে এই দেশের মানুষ কৃতদাসের শাসন বরদাশত করে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, একটা গোষ্ঠী ১ মাসের আন্দোলনকেই বেশি প্রাধান্য দিতে চায়। তবে তারা অতীত দেখতে চান না। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এক মাসের বাইরে যাননি। এক মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করেছেন। তিনি ১ মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করলেন। অথচ ৬ মাস কেন লাগলো জিনিসপত্রের দাম কমাতে!
তিনি বলেন, ছাত্রদের ওপর ভর করে ক্ষমতায় গিয়ে রাজনীতিবিদদের ছোট করবেন না। সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা তৈরি করেছেন। তাই যারা রাজনীতিবিদদের ছোট করছেন, তারা স্বৈরতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরছেন।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। দেশে যত দিন পর্যন্ত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে বলে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

