রংপুরে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুরে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর লালবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মডার্ন মোড়ে এসে থামে। পরে সেখানে সমাবেশ করে ছাত্র-জনতা।
সমাবেশে রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরার আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। যার প্রাণের বিনিময়ে ছাত্র-জনতার বিপ্লব সংগঠিত হল এখন সেই আবু সাইদের রংপুরই বৈষম্যের শিকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দেয়া হলেও উত্তরবঙ্গ থেকে এখন পর্যন্ত কোনও সরকারের উপদেষ্টা পরিষদে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিতর্কিত কিছু ব্যাক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাই অবিলম্বে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি। এসময় মহাসড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ চলে। তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রংপুরের ছাত্র-জনতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

