রক্ত দিয়ে হলেও দেশের সীমান্ত নিরাপদ রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও দেশের সীমান্ত নিরাপদ রাখা হবে। আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কাউকে আসতে দেওয়া হবে না। আমাদের রক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (১৯ জানুয়ারি) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫-এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি ও বিএসএফের উর্ধতন কর্মকর্তা মধ্যে আলোচনা চলছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও আম গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা উভয়পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন, বিগত সরকার এসব বিষয়ে কিছুটা ছাড় দিতো, বর্তমানে আমরা অধিকার আদায়ে কোনও ছাড় দিচ্ছি না, তাই কিছু-কিছু বিষয়ে ছোট খাটো সমস্যা দেখা দিচ্ছে। আগামী মাসে ডিজি লেভেলের বৈঠকে এই বিষয় সমাধান হবে বলে আশা করছি।
দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা বলে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুলী বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নিয়ে যাওয় সম্ভব না। কারও পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে তাকে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

