রমেক হাসপাতালের চিকিৎসকদের দুই ঘন্টার কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

বিশেষ সংবাদ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইনডোর-আউটডোরে চিকিৎসা সেবা বন্ধ রেখে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা এবং কর্মচারীরা। মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা। এতে হাসপাতালে শত-শত রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়।

জানা গেছে, আজ সকালে হাসপাতালের আউটডোরে টিকেট কাউন্টারের সামনে শত শত রোগীর ভিড় দেখে গেছে। চেম্বারে কোনও চিকিৎসক না আসায় সকাল থেকেেই অপেক্ষা করছেন তারা। এ সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রোগী ও তাদের স্বজনরা।

আউটডোরে টিকিট কাউন্টারে দায়িত্বরত ওয়ার্ডবয় রাসেল বলেন, হাসপাতালে প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল ১০টা পর্যন্ত টিকিট দিতে নিষেধ করা হয়েছে। চিকিৎসকরা এখনও আসেননি। ১০টার পর আমরা রোগীদের টিকিট দেয়া শুরু করব।

রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মণ্ডল বলেন, বিগত সরকারের আমলে ডা. মাহফুজার রহমান আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন কার্যক্রম করেছে। তাকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ায় বিক্ষুব্ধ হয়েছে কলেজর শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এই নিয়োগ বাতিলের জন্য গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছি। এর অংশ হিসেবে আজ পূর্ব ঘোষণা অনুযায়ী দাবি আদায়ে ২ঘণ্টা কর্মবিরতি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, অবিলম্বে ডা. মাহফুজকে অধ্যক্ষ পদ থেকে অপসারণ না করা না হলে পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। তার আগ পর্যন্ত প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রায় শতাধিক ভূমিহীন।বুধবার (২৯ এপ্রিল)...

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। এ সময় দ্রুত তাকে অধিবেশন...

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়া হবে...

১০ লাখ টাকা ঘুষে পুকুর নামজারি, নায়েব রঞ্জুর অপসারণ দাবি

বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন...

সংসদ অধিবেশনে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল...

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ-জুতা দেবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে...

৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

টানা ভারি থেকে অতিভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র...

নিউমার্কেটে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্য গুলিতে এক ব্যাক্তি নিহত হয়েছেন।...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ...