রাঙামাটি-খাগড়াছড়িতে চলছে অবরোধ ও পরিবহন ধর্মঘট

রাঙামাটি-খাগড়াছড়িতে সংঘাতের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ও ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাঙামাটিতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাস, ট্রাক, সিএনজি ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে মালিক শ্রমিকদের যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৩ পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনো ১৪৪ ধারা জারি চলমান রয়েছে। শহরের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল দিচ্ছে।
গুরুত্বপূর্ণ মোড় গুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘর থেকে বের হলেই টহল দলের মুখোমুখি হতে হচ্ছে। তবে, গতকালের তুলনায় শনিবারের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়া এলাকায় চুরির অভিযোগে মো: মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার সঠিক বিচারের দাবিতে দীঘিনালা উপজেলায় বিক্ষোভ চলাকালে এই সংঘর্ষের ঘটনার ঘটে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

