রাজধানীর কদমতলীতে আইডিয়াল স্কুলে পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কদমতলীতে আইডিয়াল স্কুলে পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মো: রিয়ান বাদশা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ান বাদশা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বনগ্রামের সিএনজি অটোরিকশা চালক মো: ফারুকের ছেলে। সে আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নবম শ্রেণির ছাত্র রিয়ান স্কুলে জাতীয় পতাকা টানাচ্ছিলো। এ সময় পতাকার স্টিলের পাইপটি পাশের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হয়। এতেই বিদ্যুতায়িত হয়ে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে মাটিতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রাজধানীর কদমতলী থানায় জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

