রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে হরগঙ্গা কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তীর মৃত্যু

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী জারিন তাসনীম খান ওরফে প্রিয়ন্তীর মৃত্যু হয়েছে। নিহত জারিন তাসনীম মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা ও সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের ২তীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়ন্তীর বড় বোন তাসনোভা খান ও তার চার বছরের মেয়ে সায়মা কানাডা থেকে দেশে আসেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বড় বোন তাসনোভার সঙ্গে দেখা করতে মা, বাবা ও ভাইসহ ইস্কাটনে যান প্রিয়ন্তী। সেখান থেকে বড় বোন তাসনোভা, তার মামি শাশুড়ি ও ভাগ্নি সায়মাকে নিয়ে রাতে ডিনার করতে যান রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে।
আগুন লাগার পর রেস্টুরেন্টি ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ওই পরিবারের তিন জন বের হতে পারলেও বের হতে পারেনি প্রিয়ন্তী। ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। প্রিয়ন্তীর মৃত্যুর খবরে তার নিজ এলাকার শিক্ষক, সহপাঠী ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

