রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বহিঃবিশ্ব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার একটিও ধর্মীয় উগ্রবাদের কারণে ঘটেনি, রাজনৈতিক কারণে ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের পরে কিছু বিক্ষুব্ধ মানুষ এসব ঘটনা ঘটিয়েছে। গত ৫ আগষ্টের পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত ৯৩টি মামলা হয়েছে। ইতিমধ্যে এসব মালায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের নিজ-নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। যারা এই অধিকার ক্ষুন্ন করতে চায় তাদেরকে আইনের আওতায় আনা হবে।
ধর্ম উপেদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশে অপপ্রচার চালানো হচ্ছে অথচ তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে। তাদের উপসনালয়ের নীচ থেকে শিবলিঙ্গ আবিষ্কার করা হচ্ছে।
পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

