রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান গ্রেফতার

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মো: আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (০৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খুদে বার্তায় বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
রবিবার দুপুরে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হবে।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা ও মোহনপুর) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন আসাদুজ্জামান। তিনি রাজশাহী জেলা আ. লীগের সাবেক সাধারণ-সম্পাদক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

