রাজশাহীর তানোরে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

রাজশাহীর তানোরে জিয়াউর রহমান নামের সাবেক এক যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার বিলশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবলীগ নেতা জিয়াউর রহমান তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মৃত মো: মোহর মন্ডলের ছেলে। তিনি তালন্দ ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, তালান্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাসান আলীর স্ত্রী মোছা: আয়েশা আক্তার সুমি , একই গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: সোহাগ ইসলাম ও মো: লুৎফর রহমানের ছেলে মো: ফরহাদ হোসেন।
স্থানীয়রা জানান, নিহত জিয়াউর রহমানের মরদেহ বিলশহর এলাকার ১টি দোকানের পাশে থেকে পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে উদ্ধার করে। জিয়াউরের শরীরে হাতে পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জিয়াউরের বড়ভাই রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে হত্যার করা হয়েছে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

রাজশাহীর তানোরে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতাকে হত্যার বিষয়ে তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

