রাষ্ট্রপতি’র পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরে রাষ্ট্রপতি’র পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টেবর) বেলা ১১টার দিকে শহরের ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ,সাইফুল ইসলাম মুরাদ, মো: রিমন, সারোয়ার, কাজী রাহাদ ও বেলায়েত হোসেন পাটোয়ারি।
এ সময় বক্তরা বলেন, আওয়ামী লীগে অঙ্গ সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ আবু সাঈদ, মুগ্ধসহ দেশের শত শত আন্দোলনকারী শিক্ষর্থীদের হত্যা করেছে। আমরা চাই না এমন সন্ত্রাসী সংগঠন এই স্বাধীন বাংলাদেশে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাক। তাই অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হোক। বর্তমান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিবাদের একটা অংশ। গতকাল সে তার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়েছেন। অতিদ্রুত রাষ্ট্রপতি’র পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

