রাষ্ট্রের সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কারের প্রয়োজন: মির্জা ফখরুল

রাষ্ট্রের সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন , দেশের সাধারণ জনগণ খুব জটিল সময় পার করছে, ফ্যাসিবাদের দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। দেশের পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না।
রাষ্ট্রের সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন বলে উল্লেখ করে মির্জ ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি এর পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে বর্তমান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা।

বুধবার (৩০ অক্টেবর) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা দাবি করেন, রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব নয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক সংগ্রাম কখনও শেষ হয় না, দেশের সাধারণ জনগণের অধিকার আদায়ে আমরা সব সময় আন্দোলনে থাকি। আবেগের বশে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত হয় না। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশের পরিস্থিতি তৈরী করতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রের অন্য সংস্কারের আগে প্রয়োজন নির্বাচনী সংস্কার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

