রেলের রানিং স্টাফদের দাবি পূরণে আলোচনা চলছে, সমাধান হবে: রেল উপদেষ্টা

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এসময় তিনি বলেছেন, রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। তাদের সঙ্গে আলোচনা চলছে, দ্রুতই সমস্যার সমাধান হবে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ।
এর আগে, আজ সকাল ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল সচিব মো: ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো: মহিউদ্দিন আরিফ, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামসহ রেলওয়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা।
রেলপ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রেলের রানিং স্টাফদের দাবি থাকতে পারে। তবে ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক।
উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পরের শিডিউলে থাকা ট্রেনগুলোতে আর ওঠেননি রেলে রানিং স্টাফরা। যার ফলে সারাদেশের রেল যোগাযো বন্ধ রয়েছে। রেলের রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

