লগি-বৈঠার তাণ্ডবের ১৮ বছর, বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ-মিছিল

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে পটুয়াখালী শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিটি শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করেন জামায়াতের নেতাকর্মীরা।
পটুয়াখালী পৌর জামায়াতে ইসলামাীর আমির মাওলানা মো: আবুল বাশারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো: শাহ আলম।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টেবর রাজধানীর পল্টনে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। অবিলম্বে সেই হত্যার বিচার করতে হবে। দলটির নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের মূলহোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গ, গত ১৮ বছর আগে আজকের এই দিনে রাজপথে লগি-বৈঠা দিয়ে জামায়াতের ৬নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। যা নিয়ে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। লগি-বৈঠা নিয়ে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

