লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন : বিএনপিকে এনসিপি নেতা শিশির

সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
বুধবার (১৪ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় যদি ঢাবির ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হয়, তাহলে গত আট মাসে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে খুন হওয়া ৮০ নেতাকর্মীর দায়ে কি তারেক রহমানও পদত্যাগ করবেন?”
শিশির লেখেন, “নীতির প্রশ্নে যদি ভিসির পদত্যাগ চাওয়া হয়, তাহলে একই নীতি নিজেদের ক্ষেত্রেও মানা উচিত। ভাইস চ্যান্সেলর কি সাম্যকে খুন করেছেন, কিংবা কাউকে দিয়ে করিয়েছেন—এমন কোনো প্রমাণ কি সামনে এসেছে?”

তিনি আরও বলেন, “লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। আমরা চাই, ‘জুলাই যোদ্ধা’ সাম্য হত্যার সঠিক বিচার হোক।”
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাবির ছাত্রনেতা সাম্য হত্যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। একাধিক ছাত্র সংগঠন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

