লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো ৪৭ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে তারা কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছান।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এই ৪৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।
দেশে ফিরে আসা অসহয়ায় এই ৪৭ নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এ পর্যন্ত লেবানন থেকে ১৮টি ফ্লাইট যোগে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লেবাননে চলমান সংঘাতে বোমা হামলায় একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননে থাকা প্রত্যেক ইচ্ছুক বাংলাদেশি প্রবাসীকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়াও যেসব বাংলাদেশি দেশে ফিরতে অনিচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে বর্তমান সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

