শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

শহীদ বুদ্ধিজীবীদের ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে জাতি। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল নেমেছে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
শনিবার দিনের প্রথম প্রহরে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামতে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো: শফিকুল আলম।

বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বিএনপি ও দলটির সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পেশাজীবী সংগঠনগুলোও এসেছেন শ্রদ্ধা জানাতে। বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরও অনেকে।
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শনিবার ভোর থেকেই জড়ো হতে থাকে সাধারণ মানুষ। এদিন সকাল ৭টা থেকেই শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসা জানাতে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

